• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৪৭:৪২ (31-Jul-2026)
  • - ৩৩° সে:

দুর্নীতি রোধে সরকার ব্যর্থ, ‘সরিষার মধ্যেই ভূত’: জামায়াত আমির

৩১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৩:৫২

দুর্নীতি রোধে সরকার ব্যর্থ, ‘সরিষার মধ্যেই ভূত’: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের ভেতরেই দুর্নীতির সমস্যা রয়েছে। তাই বর্তমান সরকারের পক্ষে সেই দুর্নীতি দূর করা সম্ভব নয়।

৩১ জুলাই শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির এক সিনিয়র নেতার বক্তব্য উদ্ধৃত করে তিনি শুনেছেন যে, বর্তমান সরকারের সময়ে দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। তিনি আরও বলেন, ওই নেতা দাবি করেছেন, একজন ছাড়া সবাই দুর্নীতিতে জড়িত।

এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যদি সরকারের শীর্ষ নেতৃত্ব দুর্নীতি না চায়, তাহলে দুর্নীতি কীভাবে অব্যাহত থাকে এ প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে।

তিনি আরও বলেন, সরকার নিজেই যদি ব্যর্থতার কথা স্বীকার করে, তাহলে ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে। তার দাবি, বর্তমান বাস্তবতা সরকারের ব্যর্থতারই প্রতিফলন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে তৎকালীন সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। তবে সময়ের ব্যবধানে সেই সরকারেরই পতন হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার বাস্তবায়িত হয়নি। বরং বিভিন্ন খাতে অনিয়মের মাধ্যমে কর্মসংস্থানের নামে ভিন্ন চিত্র তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
৩১ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৩:৫০






ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩
৩১ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৭:৫৯




Follow Us