• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৫৩:০৩ (07-Aug-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩

৩১ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৭:৫৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩

অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

৩১ জুলাই শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৩৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৩৮ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি মিশুক, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৭:২৩