• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৩১:১১ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করা এমপির দুঃখ প্রকাশ

১৮ জুন ২০২৬ দুপুর ১২:৫৬:১১

‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করা এমপির দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম সংসদে দেওয়া এক বক্তব্যে নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান দাবি করে সমালোচনার মুখে পড়েছেন। পরে তিনি বক্তব্যে ভুল তথ্য উপস্থাপনের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

গত ১৪ জুন রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান হিসেবে উল্লেখ করেন। তবে পরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়, কারণ তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম বর্তমানে জীবিত রয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। তিনি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কাদের সৈয়দী ও মোসলমান বেগম বর্তমানে নীলফামারীর ধলাগাছ গ্রাম এলাকায় ছেলের সঙ্গে বসবাস করছেন।

অন্যদিকে, সংসদ সদস্যের নির্বাচনি হলফনামার তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। সে হিসেবে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে জন্মগ্রহণ করেন। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন।

এ তথ্য সামনে আসার পর একজন ১৯৮১ সালে জন্ম নেওয়া ব্যক্তির মুক্তিযুদ্ধে শহীদের সন্তান দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। তবে বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করে ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
১৮ জুন ২০২৬ সকাল ১১:২০:২৯

Follow Us