• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৫০:৪৩ (17-May-2026)
  • - ৩৩° সে:

মোটরসাইকেলে অতিরিক্ত কর আরোপ জনস্বার্থবিরোধী: ডা. শফিকুর রহমান

১৭ মে ২০২৬ সকাল ১১:৩১:৪৫

মোটরসাইকেলে অতিরিক্ত কর আরোপ জনস্বার্থবিরোধী: ডা. শফিকুর রহমান
“ফাইল ছবি”

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের সম্ভাবনার খবরে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ ১৭ মে রোববার সকাল ১১টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরকারের প্রতি এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

Ad
Ad

ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের আমীর উল্লেখ করেন, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।’

Ad

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের রাজস্ব সংগ্রহের জন্য করের আওতা বাড়ানো প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত ও সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই উচিত নয়।’

সরকারকে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে তিনি সতর্ক করে বলেন, ‘আশা করি, সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাজেট বা রাজস্ব নীতিমালার অংশ হিসেবে মোটরসাইকেলের ওপর কর বৃদ্ধির গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের যাতায়াত ও রাইড শেয়ারিংয়ের মতো জীবিকার মাধ্যম হিসেবে ব্যবহৃত এই বাহনটির ওপর কর আরোপ না করার জন্য রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন মহল থেকে দাবি উঠছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ মে ২০২৬ দুপুর ১২:০১:৩৩






Follow Us