• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:০৬:১১ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানের চীন সফর বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন: রিজভী

২৫ জুন ২০২৬ দুপুর ০১:৫২:৪৫

তারেক রহমানের চীন সফর বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন: রিজভী

অনলাইন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের চীন সফর বাংলাদেশের বহুমুখী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন।

২৫ জুন বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে দেশ এখন বেরিয়ে এসেছে। দেশ এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির ধারায় অগ্রসর হচ্ছে, আর তারেক রহমানের চীন সফর সেই নীতিরই ধারাবাহিকতা।’

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বিএনপি আশাবাদী।

চীন প্রসঙ্গে রিজভী বলেন, দেশটি অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রায় ১৮ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ সৌরশক্তি থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এবং বাংলাদেশ সেই লক্ষ্য বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
২৫ জুন ২০২৬ বিকাল ০৩:৩৮:৩২








Follow Us