• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৩:২৮ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেফতার

২৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৫৩

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেফতার

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৭ জুলাই সোমবার দুপুরে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মো. নজরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির বর্তমান প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ডিবি প্রধান বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: আরটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
২৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:০০





Follow Us