• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:৩৭ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

অচেতন অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার, বর্তমানে শঙ্কামুক্ত

৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৯:৫৪

অচেতন অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার, বর্তমানে শঙ্কামুক্ত
মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

৭ সেপ্টেম্বর সোমবার মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি চিকিৎসা হিসেবে তার পাকস্থলী ওয়াশ করা হয়।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম জানান, মেঘমল্লার বসুকে বাসায় পাওয়া যাচ্ছিল না।

পরে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে আনুমানিক রাত ১২টা নাগাদ অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেসময় তার শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। সেখান থেকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকের চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিয়ে তার পাকস্থলী ওয়াশ করেন।

ফেসবুকে দেওয়া সুইসাইড নোটে মেঘমল্লার বসু নিজের তীব্র বিষাদ, জীবন ঘিরে হতাশা এবং ব্যক্তিগত অপরাধবোধের কথা প্রকাশ করেন। নোটে তিনি স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দেওয়ার পাশাপাশি মায়ের প্রতি গভীর অনুতাপ ব্যক্ত করেন। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কথা উল্লেখ করে তার এই চরম সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানান।

এর আগে, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেঘমল্লার বসু। সে সময় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানিয়েছিলেন, একাধিক ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:১৩


হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:৪৩