• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:২০ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের বিভিন্ন থানা থেকে হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার

৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৩:২৩

দেশের বিভিন্ন থানা থেকে হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্তের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের তথ্য দিয়ে সহযোগিতা করে গোপনে ও নিরাপদে পুরস্কার জেতার ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এতে বলা হয়, দেশব্যাপী সরকারি সব হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযানে র‍্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত সঠিক তথ্য ও সংবাদ পরিবেশনে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিন; গোপনে ও নিরাপদে পুরস্কার নিন। তথ্য দেওয়ার জন্য র‌্যাব হটলাইন নম্বর-০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯ এ যোগাযোগ করুন। নম্বরগুলোতে ইমো (imo), হোয়াটসঅ্যাপ (WhatsApp), টেলিগ্রাম (Telegram) ও ভাইবার (Viber) ব্যবহার করে যোগাযোগ করা যাবে বলেও জানায় র‌্যাব।

এর আগে, গত ২৯ আগস্ট শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে গণমাধ্যমের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

তিনি বলেন, হেভি ওয়েপনস উদ্ধারে সহযোগিতা বা তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলভার, শটগানসহ এ ধরনের অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ারগ্যাস সেলসহ অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১০




৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:১৩


হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:৪৩