• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৪৯:৩১ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

রক্তের বিনিময়ে তাড়ানো ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না: জামায়াত আমির

২৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:১৫

রক্তের বিনিময়ে তাড়ানো ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: স্বার্থের বিনিময়ে একটি পক্ষ ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তবে যারা রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে তারা আর ফ্যাসিবাদকে ফিরতে দিবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায়, রাজধানীর মিন্টো রোডে, বিরোধী দলীয় নেতার বাসভবনে 'বিয়ন্ড ক্যাম্পাস লিডিং টুমরো' শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করনে সরকারের চেষ্টা শক্ত হাতে দমন করবে বিরোধী দল।

আরও পড়ুন

বিদেশে বসে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎‎জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাথে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করে ডাকসু-জাকসু-রাকসুসহ ৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে তরুণ নেতৃত্ব, ছাত্রসমাজের ভাবনা ও ভবিষ্যৎ রাজনীতি।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
২৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৬:৫৭