• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫২:০০ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন

৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৬:১৬

বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক: শেখ হাসিনার দেশে ফেরা তো দূরের কথা, তার মরদেহ বাংলাদেশে এলে তা দাফন করার মতো সাহসও আওয়ামী লীগের কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন।

৯ অক্টোবর শুক্রবার সকালে মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বারুনাতৈল কবরস্থানে জুলাই আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি এসব কথা বলেন।

এ সময় রাশেদ খাঁন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খবর প্রচার করা হচ্ছে। তবে, এমন অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।

তিনি বলেন, আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। যে আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছে, সেই আওয়ামী লীগ আবার ফাঁসির দঁড়িতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরে আসবে, তা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন ছিল। দলটির সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ লোক ভারতে পালিয়ে গেছে। দেশে তাদের কিছু দোসর রয়েছে, যাদের হম্বিতম্বি দেখা যাচ্ছে। এসব দোসরকে মোকাবিলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট।

বর্তমান বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান বলেন, এ মুহূর্তে যারা বিরোধী দলে রয়েছে, তাদের গণহত্যার বিচারের দাবিতে খুব বেশি সোচ্চার হতে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হলে তারা দল দুটিকে সঙ্গে নিয়েই ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে বলে তার মনে হয়।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী বেইমানি করতে পারে, ছাত্রশিবিরও বেইমানি করতে পারে। কিন্তু এ দেশের জনগণ বেইমানি করবে না।

এর আগে, রাশেদ খাঁন জুলাই আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

মেহেদী হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই আন্দোলনের সময় মাগুরা শহর এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। তার কবর জিয়ারতের মধ্য দিয়ে রাশেদ খাঁন নিহত এ ছাত্রদল নেতার প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪০:৪০


ভারি বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও
ভারি বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও
৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৮:০৩