অনলাইন ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
১৭ নভেম্বর মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সকালে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেফতার করে। গ্রেফতার পর তাকে গুলশান থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
সাবেক এই মেয়রের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে এসআরবি সূত্র।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available