• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৬:১২ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান: রিজভী

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৫:৩১

পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান: রিজভী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের মধ্যে মানবতা ও ভালোবাসা নেই। রাজনীতি মানেই তারা মনে করে মানুষ খুন করা, যারা তাদের বিরুদ্ধে আছে, তাদের ধ্বংস করে দেওয়া।

২২ নভেম্বর রোববার স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদেরকে জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করবো, আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই।

আরও পড়ুন

সরকারকে যারা বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিপদে ফেলার চেষ্টা করবেন, তারা গণশত্রু: দুদু

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে দুশমনি করেছে, যারা জাতীয় শয়তান হিসেবে জনগণের কাছে বিবেচিত, তাদের এই দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা অপরাধ করছে, যারা আগুন লাগাচ্ছে, যারা সন্ত্রাসী কাজ করছে, যারা ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করা হবে।

তিনি আরও বলেন, সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। যারা অপরাধ করছে, রক্ত চুষে নিচ্ছে, এই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।

আরও পড়ুন

রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে আ. লীগ: রিজভী

রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন। যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের ওপর তারা নজর রাখতে পারেন। কারণ তারা সর্বনাশা ধ্বংসেই মেতেছে। তারা ১৭ বছর ধরে অনেক টাকা আয় করেছে। টাকার অভাব নেই। তাদের ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার কোনো শেষ নেই।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪