• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৫:৪৩ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

ফ্যাসিবাদী সরকারের শাসনামলে মতপ্রকাশ কঠিন ছিল: রিজভী

১০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৪:৪৩

ফ্যাসিবাদী সরকারের শাসনামলে মতপ্রকাশ কঠিন ছিল: রিজভী

অনলাইন ডেস্ক: সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন–জেডআরএফের আইডিয়া ফেস্ট ২০২৫ ফাইনাল পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের শাসনামলে যখন মতপ্রকাশের স্বাধীনতা কঠিন ছিল। বিশ্ববিদ্যালয়গুলো যখন কর্তৃত্ববাদী শাসনের চাপে ছিল, তখনও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আইডিয়া ফেস্ট-২০২৫ এর মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর যে প্রয়াস নেওয়া হয়েছে, তা ভবিষ্যতে আরও সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না।’

আরও পড়ুন

তরুণদের ওপর ভর করে দেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াত

তরুণদের প্রশ্ন করার প্রবণতা, নতুন কিছু জানার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকটের সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪