• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:৩১:০৫ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে: পানিসম্পদ মন্ত্রী

২৯ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৫:৩৮

মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

২৯ আগস্ট শনিবার লক্ষীপুর টাউন হল মিলনায়তনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

শহীদউদ্দিন চৌধুরী আরও বলেন, একটি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের পেনশন জটিলতা তিনি নিরসন করেছেন। নারী সমাজকে এগিয়ে নিতে এবং শিক্ষার হার বাড়াতে মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক করা হয়েছে বলে জানান তিনি।

‎অনুষ্ঠানে লক্ষীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন মন্ত্রী।

‎লক্ষীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫