• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৩১:৫৫ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত: মির্জা ফখরুল

২৯ জুন ২০২৬ সকাল ০৯:৫৬:৫৩

একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ভূমিকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো সময় আছে দলটির অতীত ভূমিকা পুনর্বিবেচনা করে বাংলাদেশ সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করার।

গতকাল ২৮ জুন রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে অন্য দলকে সমালোচনা বা উপেক্ষা করার চেয়ে নিজেদের অতীতের দিকে ফিরে তাকানো বেশি জরুরি। তাঁর ভাষায়, একাত্তরে দলের ভূমিকার জন্য জামায়াতের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। তা করা হলে বর্তমানের অনেক বিতর্ক ও সংকট এড়ানো যেত।

তিনি আরও বলেন, জামায়াতের সাবেক নেতা গোলাম আযম একসময় দাবি করেছিলেন, ১৯৭১ সালে তাদের কোনো ভুল হয়নি। মির্জা ফখরুলের মতে, এখনও দলটির উচিত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরা।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বিতর্কিত অবস্থানে থাকা কোনো দলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নতুন দলগুলোর জন্য ইতিবাচক বার্তা বহন করে না। তিনি আশা প্রকাশ করেন, এনসিপি ভবিষ্যতে তাদের রাজনৈতিক অবস্থান আরও পরিষ্কারভাবে তুলে ধরবে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কমল সোনা ও রুপার দাম
কমল সোনা ও রুপার দাম
২৯ জুন ২০২৬ সকাল ১০:৩১:২২



Follow Us