• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:০৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন নতুন প্রজন্মকেই আনতে হবে: ড. মঈন খান

৩ মে ২০২৬ রাত ০৮:৩৯:২১

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন নতুন প্রজন্মকেই আনতে হবে: ড. মঈন খান

ডেস্ক রিপোর্ট: দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন নতুন প্রজন্মকেই আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন তোমাদেরই আনতে হবে।

৩ মে রোববার দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ২৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঈন খান বলেন, সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। পৃথিবীর সব লোক একই ভাষায় কথা বলবে না, একই মত প্রকাশ করবে না। একদলীয় বাকশালের সঙ্গে গণতন্ত্রের এটাই পার্থক্য। সংসদে যুক্তিতর্ক ও বাস্তবধর্মী কথা বলাই গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে কথা বললে সেটা হয়তো সংসদের ভাষার সঠিক প্রতিফলন হবে না।

অনুষ্ঠানে অদক্ষ অধ্যাপক এ এস এম ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খানসহ অতিথি ও কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

এ বছর দেশি-বিদেশি মিলে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ‌বক্তারা এসব শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তাদের। অতিথিরা পরে ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২