• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৭:৩৮ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩০:২৯

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বিপিএটিসির ৭৯তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল রোববার সকাল ১০টায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

Ad
Ad

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

Ad

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই।

স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক।

এসময় প্রশিক্ষণার্থীবৃন্দ, একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩০:২১



২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:১৩


ফের বাড়ল ১২ কেজির এলপি গ্যাসের দাম
ফের বাড়ল ১২ কেজির এলপি গ্যাসের দাম
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:২৮



Follow Us