• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৩:৩১ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ

৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:৩১

মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপ-নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে নির্বাচিত এলিজা জামান ৩ নভেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন।

আজ দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। 'ধানের শীষ' প্রতীক নিয়ে তিনি পান ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৩১ হাজার ৪০৪।

আরও পড়ুন

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরদিন সোমবার নির্বাচন কমিশন (ইসি) তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:০২






মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:৩১



রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৫৫