• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৫১:৩১ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

সাবেক এমপিসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:২৯

সাবেক এমপিসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় নয় মাস কারাবাসের পর বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে।

Ad

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির। তিনি জানান, আদালত তিনজনের জামিন আবেদন গ্রহণ করে আদেশ দেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

এর আগে, ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০১:২৬





নওগাঁয় চারটি পাওয়ার টিলার ও পিকআপ উদ্ধার, আটক ২
নওগাঁয় চারটি পাওয়ার টিলার ও পিকআপ উদ্ধার, আটক ২
১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩০:০৯

সাবেক এমপিসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন
সাবেক এমপিসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:২৯


Follow Us