• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৫৮:৩২ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২১:২৪

১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে

অনলাইন ডেস্ক: নির্বাচন পরবর্তী দেশজুড়ে সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দলীয় জোট। বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

Ad

এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা কর্মসূচিতে উপস্থিত থাকবেন। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে।

নির্বাচন পরবর্তী দুই দিনে দেশের ৩০ জেলায় সহিংস ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়লাভ করেছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ও জামায়াত পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। এ ছাড়া গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০ দশমকি ২৬ শতাংশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশ ছেড়ে পালানোর সময় সাবেক মন্ত্রী আটক
দেশ ছেড়ে পালানোর সময় সাবেক মন্ত্রী আটক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৭

পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে
পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৭



বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪২:৩৮



Follow Us