নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতি এগিয়ে নিতে জামায়াতে ইসলামির আমির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ ১৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাবেন তিনি।


বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনা করতেই এ সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available