• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:০২:৪৪ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে পরাজিত প্রার্থীর সঙ্গে বিজয়ী প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২১:২৯

মহাদেবপুরে পরাজিত প্রার্থীর সঙ্গে বিজয়ী প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিপুল ভোটে জয়লাভের পর পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাজনৈতিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

Ad

১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহফুজুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় মাহফুজুর রহমান নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুলকে ফুল দিয়ে বরণ করে নেন। জবাবে ফজলে হুদা বাবুলও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা একে অপরকে মিষ্টিমুখ করান।

Ad
Ad

সাক্ষাৎকালে ফজলে হুদা বাবুল বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে সুন্দর ভূমিকা রাখার জন্য মাহফুজুর রহমানকে ধন্যবাদ।

তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা ছাড়া ভালো কাজ করা সম্ভব নয়। এককভাবে কোনোদিন ভালো কাজ করা যায় না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মহাদেবপুর-বদলগাছীর উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

এ সময় জামায়াত প্রার্থী মাহফুজুর রহমানও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সকল ভালো কাজে সবার আগে আমাকে পাবেন।’

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. এনামুল হক, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু, উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি, চাঁন্দাশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু হাসান বাসার, বিএনপি নেতা কাজী ফেরদৌস, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সম্পাদক মো. আইনুল হোসেন, কোষাধ্যক্ষ মকলেছুর রহমান, সাংবাদিক জুয়েল মন্ডলসহ অন্যান্য নেতা-কর্মী।

উল্লেখ্য, নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী মো. ফজলে হুদা বাবুল নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহফুজুর রহমান। নির্বাচনে পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নজির স্থাপন করেছেন বলে মনে করছেন স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
মো. মকলেছুর রহমান

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত
টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত
১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৮:৩৯










Follow Us