• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:০৮:৪৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান

১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪০:৩৯

জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে সুযোগ এলে প্রবাসীদের সরকারে অংশীদার করা হবে। এবারের নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ জামায়াতের দীর্ঘদিনের দাবিকে পূর্ণতা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির।

Ad
Ad

ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামিকে ইতিহাসের একটি ‘দুঃখী দল’ হিসেবে উল্লেখ করে বলেন, অসংখ্য মজলুমের চোখের পানি আজ জামায়াতকে এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি আবেগঘন কণ্ঠে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া মায়েদের ত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, জুলাইয়ে যেসব মায়েরা ইজ্জত ও জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতার সীমা নেই। আগামী দিনে নারীদের অধিকার বাস্তবায়নে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতির ভার আমাদের কাঁধে এলে আমরা দেশের সব মানুষকে পাশে চাই।’ বিশেষ করে আগামী দিনে গণমাধ্যমকে সহযোগী হিসেবে প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, দেশে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এটাই জামায়াতের প্রত্যাশা।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান জামায়াত আমির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫




জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪০:৩৯


Follow Us