নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখলের অভিযোগ উঠলেও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি বলেন, দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। এই দায়িত্ব অব্যাহত থাকলে দেশ একটি ভালো নির্বাচন উপহার পাবে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি-সমর্থকরা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছে। তবে সেনাবাহিনী অল্প সময়ের মধ্যেই সেসব কেন্দ্র দখলমুক্ত করেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, দেশের মানুষের ওপর তার আস্থা রয়েছে। ভোটাররা তাদের পছন্দকে গুরুত্ব দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ভোটার উপস্থিতিও সন্তোষজনক বলে মন্তব্য করেন জামায়াত আমির।
দিনশেষে একটি ভালো নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন ভালো পথে এগোচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available