• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৭:৪২ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি

৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৯:৩৪

৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

Ad
Ad

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘ঢাকা মহানগরীতে দলের সর্বশেষ যে কর্মসূচি ছিল, তা ৯ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই সংশোধনী আমি জানালাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন।’

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

রিজভী বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় এবারের নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দেবে বলে বিএনপি আশাবাদী। তিনি দাবি করেন, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে দলের অগ্রযাত্রা থামানো যাবে না।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us