• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:২৫:০৬ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমান-সারাহ কুক বৈঠক, যেসব বিষয়ে কথা হলো

১৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০২:৪০

তারেক রহমান-সারাহ কুক বৈঠক, যেসব বিষয়ে কথা হলো

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

১৭ জানুয়ারি শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচন এবং সামনের দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে।

আরও পড়ুন

বিএনপির প্রচার ও প্রসারকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘এনসিএফ’ কমিটি গঠন

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, ‌বৈঠকে সারাহ কুক জানিয়েছেন- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখতে কাজ করতে চায় যুক্তরাজ্য।

এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে ব্রিটেনের মনোভাব ইতিবাচক বলেও জানান হুমায়ুন।

তিনি বলেন, বৈঠকে নির্বাচন নিয়েও ব্রিটিশ হাইকমিশনার কথা বলেছেন। বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন

জাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

এর আগে, তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১