• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৩৫:৩২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

আজকে যারা বিএনপির প্রতিপক্ষ, অতীতে তারা আপস করেছে: আমীর খসরু

৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৭:১৫

আজকে যারা বিএনপির প্রতিপক্ষ, অতীতে তারা আপস করেছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপস করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

৭ জানুয়ারি বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিল ও শোকসভার আয়োজন করে জিয়া পরিষদ। সেখানেই তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, নেত্রীর (খালেদা জিয়া) এই ত্যাগ ও আপসহীনতার জন্যই বিএনপির নেতাকর্মীরা এতোটা সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা।

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৫:২২

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২