• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:২৯:০২ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষকের মুক্তি দাবি বিএনপির

২৮ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪৭:৫৬

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষকের মুক্তি দাবি বিএনপির

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক এ কে এম শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিএনপি।

২৭ ডিসেম্বর শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, শনিবার তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তাকে নিয়ে কটূক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলামকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য আটক

বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। গণতন্ত্র ও মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা মানুষকে নির্ভয়ে নিজের চিন্তা ও মতামত প্রকাশের সুযোগ দেয়।

বিবৃতির শেষে বলা হয়, মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেফতার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি। তাই অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানায় বিএনপি।

উল্লেখ্য, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা অভিযোগে গ্রেফতার শহিদুল ইসলাম ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৫৮

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৩



অভিনেতা সোহেল খানের মৃত্যু
অভিনেতা সোহেল খানের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:১৫

আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৪০



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:১৮