• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৬:৫৯ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

শ্বশুরের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪০:২৯

শ্বশুরের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : সাবেক নৌবাহিনী প্রধান, ডা. জুবাইদা রহমানের প্রয়াত বাবা ও নিজের শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২৭ ডিসেম্বর শনিবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তিনি শ্বশুরের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের জন্য ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এর কিছুক্ষণ আগে, একই স্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান।

আরও পড়ুন

আইজিপির অপসারণ চায় এনসিপি

তার আগে, আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিজের ভোটার নিবন্ধন সম্পন্ন করেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।

এরপর গতকাল (২৬ ডিসেম্বর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আর আজ তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও নিজের ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। 

আরও পড়ুন

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: হাসনাত আবদুল্লাহ

সবশেষে শ্বশুরের কবর জিয়ারত করেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭