• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৩:৩৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: আসিফ মাহমুদ

২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১১:৪৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা–১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগের গণকটুলী সিটি কলোনিতে আয়োজিত শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্মীয় এই আয়োজনে অংশগ্রহণ শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কলোনির অভ্যন্তরে বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের দৈনন্দিন জীবনসংক্রান্ত সমস্যা, প্রত্যাশা ও মতামত মনোযোগসহকারে শোনেন।

মতবিনিময়কালে তিনি পারস্পরিক সহাবস্থান, সামাজিক ঐক্য এবং ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা, শিক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনার কথাও উপস্থিতদের সঙ্গে ভাগ করে নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একজন সংসদ সদস্য পদপ্রার্থীর সরাসরি অংশগ্রহণ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব কমায়। তাদের মতে, এমন উপস্থিতি মানুষের মধ্যে আস্থা তৈরি করে এবং সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

অনুষ্ঠান শেষে এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজনে জনপ্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং জনগণের কথা সরাসরি শোনার মাধ্যমে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬