• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৬:৫৪ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ১১৯ আসনে ১৩১ প্রার্থী ঘোষণা

২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১১:৫৯

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ১১৯ আসনে ১৩১ প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। 

২৩ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টি (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

আরও পড়ুন

পোষাক শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন:
চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু, পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার, ঢাকা-১০ আসনে অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নু, মাদারীপুর-৩ আসনে শেখ শহিদুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনে গোলাম সারোয়ার মিলন, ফরিদপুর-২ আসনে শাহ মোহাম্মদ আবু জাফর, বরিশাল-৬ আসনে নাসরিন জাহান রতনা, ঢাকা-১৩ আসনে শফিকুল ইসলাম সেন্টু এবং নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা।

অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থী:

প্রার্থী তালিকায় আরও রয়েছেন সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন (কুমিল্লা-৮), নুরুল ইসলাম ওমর (বগুড়া-৬), ইয়াহইয়া চৌধুরী (সিলেট-২), মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (নীলফামারী-৩), পনির উদ্দিন আহম্মেদ (কুড়িগ্রাম-২), নাজমা আক্তার (ফেনী-১), সিরাজুল ইসলাম চৌধরী (চট্টগ্রাম-১২), মো. নজরুল ইসলাম (চট্টগ্রাম-৭), ইঞ্জিনিয়ার মামুন অর রশীদ (জামালপুর-৪), তপু রায়হান (ঢাকা-১৭)সহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

জোটের শরিক দলগুলোর প্রার্থীদের মধ্যেও রয়েছেন সালাহ উদ্দিন মাহমুদ (কক্সবাজার), গোলাম মোর্শেদ রনি (নারায়ণগঞ্জ-৪), শওকত মাহমুদ (কুমিল্লা-৫), কে এম জাহাঙ্গীর (ঝিনাইদহ-২), ডাক্তার মুনির হোসেন (চাঁদপুর-৩)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

একাধিক প্রার্থী দেওয়া ১১ আসন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১টি আসনে একাধিক প্রার্থী দিয়েছে। এসব আসন হলো— ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।

আরও পড়ুন

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে ভয়াবহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। তিনি সাংবাদিক নির্যাতন, অগ্নিসংযোগ, সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক সহিংসতার বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেন, ‘দেশ এখন অনিরাপদ ও অগ্নিগর্ভ। এমন পরিস্থিতিতে সরকার কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে, তা আমাদের কাছে স্পষ্ট নয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮