• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা চৈত্র ১৪৩২ ভোর ০৪:৫২:৪২ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক মানদণ্ডে শেখ হাসিনার ন্যায্য বিচার হবে: মির্জা ফখরুল

১৭ নভেম্বর ২০২৫ সকাল ১১:০৭:৫৩

আন্তর্জাতিক মানদণ্ডে শেখ হাসিনার ন্যায্য বিচার হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ন্যায্য বিচার নিশ্চিত হবে বলে আশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৭ নভেম্বর সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সর্বোচ্চ সাজা দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

Ad
Ad

মির্জা ফখরুল লিখেছেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’

Ad

এদিকে শেখ হাসিনার রায়ের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হবে এ সংবাদ সম্মেলন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ পবিত্র শবে কদর
আজ পবিত্র শবে কদর
১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:০২






Follow Us