• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩২:০৪ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানের ভবিষ্যদ্বাণী প্রমাণিত হয়েছে: আমান উল্লাহ আমান

১৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:০১:২০

তারেক রহমানের ভবিষ্যদ্বাণী প্রমাণিত হয়েছে: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ তারেক রহমানের এই ভবিষ্যদ্বাণী প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

১৬ মার্চ সোমবার সকালে কেরানীগঞ্জের আকসাইল এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

তিনি আরও বলেন, বিএনপি যা বলে তাই করে। ভোট দেয়ার সময় হাতের আঙুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী অঙ্গীকার পূরণ করা শুরু হয়েছে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠিত হবে।

Ad

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান ও ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিগত দিনের খাল খনন কর্মসূচির স্মৃতিচারণ করেন।

ঢাকা জেলা প্রশাসক-এর রেজাউল করিমের সভাপতিত্বে ও কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) জান্নাতুল মাওয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫০:০২








সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪


Follow Us