• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:১৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে: হাফিজ ইব্রাহিম

২ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৫:৫৩

ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে: হাফিজ ইব্রাহিম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন,  ফ্যাসিস্ট সরকারের আমলে ভোলার বোরহানউদ্দিনের গ্যাস ব্যবহার করে কোনো শিল্পকারখানা ও কর্মসংস্থান সৃষ্টি  করা হয়নি। বিএনপি সরকার গঠন করলে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে বেকারত্ব কমে যাবে।

১ অক্টোবর বুধবার রাত ৮টায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভোলার দৌলতখানে পূজামণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম বলেন, ভোলায় হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করছেন। কোথাও কোনো সমস্যা নেই। আমি এলাকার মানুষের খেদমত করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। আগামী নির্বাচনে আপনাদের ভোট চাই।

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

নারী ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের ৫২% নারী। নারী ভোটারদের ভোটেই এদেশে এমপি-মন্ত্রী হবে।

এসময় হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, সহ-সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুবদল নেতা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০