• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৯:১১ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৭:৫২

কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কখনও কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।

আরও পড়ুন

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

তিনি বলেন, আমরা কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি। আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে; বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।

এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি, পিআরের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। কারণ আমরা মনে করি বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের কর্মসূচি নিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মধ্যে কর্মসূচির অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়।

আরও পড়ুন

মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ

মির্জা ফখরুল বলেন, আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা শেষ হয়নি এখনো। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা। যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।

বিএনপি মহাসচিব বলেন, এভাবে রাজপথে এলেই সমাধান হবে? আমরা এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল তাতে কোনো সন্দেহ নেই। পট পরিবর্তনের পর আমরা কিন্তু কোনো ইস্যুতেই রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সব কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০১:২০


শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৩:৩৬

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:৫৪

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:০২