• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:০৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ড. কামাল হোসেন হাসপাতালে

৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৯

ড. কামাল হোসেন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ৯ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর ড. কামাল হোসেন এখন আগের চেয়ে ভালো আছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

৮৮ বছর বয়সী এই রাজনীতিক সর্বশেষ গত ২৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জনসম্মুখে এসেছিলেন। সেদিন তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেছিলেন, একটি ‘অশুভ শক্তি’ দেশে নতুন করে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনোখুনির পরিবেশ তৈরি করছে। সরকার এই শক্তিকে দমন করতে ব্যর্থ হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২