• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৯:১৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

২৮ জুলাই ২০২৫ বিকাল ০৪:২৬:০০

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো ফোরামেও আলোচনা হয়নি।

২৮ জুলাই সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

জবাবদিহিতা থাকায় বিদ্যুৎ খাতে আর কোনো নয়ছয় হবে না: রিজভী

এ জেড এম জাহিদ হোসেন বলেন, যদি প্রয়োজন হয় তাহলে ম্যাডামকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, এ প্রসঙ্গে তিনি বলেন, এটা টোটালি ফেইক নিউজ। এ বিষয়ে আমি কিছু জানি না।

এদিকে, বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ম্যাডাম চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।

আরও পড়ুন

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের দুই দশক পূর্তি আজ

এর আগে ২৩ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নেওয়ার হয়। তবে ওই রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।

প্রসঙ্গত, চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৫ মে দেশে ফিরে আসেন খালেদা জিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭