• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:৩১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

গণঅভ্যুত্থানের মীর জাফর হাসনাত ও সারজিস: রাশেদ খান

১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৩৮

গণঅভ্যুত্থানের মীর জাফর হাসনাত ও সারজিস: রাশেদ খান

অনলাইন ডেস্ক: গণঅভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খান। তিনি দাবি করেছেন, গণঅভ্যুত্থানের ইতিহাস লেখা হলে এই দুজনের নাম ‘মীর জাফর’ হিসেবে উঠে আসবে। এসময় সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

১৩ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ১৯ জুলাই, গণঅভ্যুত্থানে যেদিন সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছেন, সেদিন তারা শেখ হাসিনার মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। শহীদের রক্ত মাড়িয়ে তারা বৈঠক করেছেন। এটি কি মিথ্যা? যে সময় নাহিদ ও আসিফ ডিবি কার্যালয়ে নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত ও সারজিস সেখানে জুস খাচ্ছিলেন।

আরও পড়ুন

আগুন সন্ত্রাসে পুরোনো পথেই হাঁটছে আ. লীগ: আব্দুস সালাম

তিনি বলেন, আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ আছে, রেকর্ডে। যারা সেখানে ছিলেন, আমি সবার সঙ্গে কথা বলেছি। গণঅভ্যুত্থান নিয়ে আমি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি। সেখানে সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে এসব তথ্য পেয়েছি।

রাশেদ খান আরও বলেন, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেন, পুকুরপাড়ে বসে হাসনাত ও সারজিস জুস খেতেন কি না। নাহিদ ইসলাম কেন এখনো গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সামনে আনছেন না, সেই প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, আপনারা শেখ মুজিবুর রহমানকে দোষী করেন যে একাত্তরের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে। কেন চব্বিশের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস নাহিদ ইসলাম জাতির সামনে হাজির করছেন না? কারণ, নাহিদ ইসলাম সঠিক ইতিহাস হাজির করলে গণঅভ্যুত্থানের ইতিহাস রচনা করলে মীর জাফর হিসেবে হাসনাত ও সারজিসের নাম আসবে।

আরও পড়ুন

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই উল্লেখ করে রাশেদ খান বলেন, আমি বারবার বলব, গণঅভ্যুত্থানের মীর জাফর হাসনাত ও সারজিস। এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ খানের অভিযোগ, নাহিদ ও আসিফকে যখন গুম করা হয়েছিল কিংবা তারা ডিবি হেফাজতে ছিলেন, তখন ডিজিএফআইয়ের গাড়িতে করে হাসনাত ও সারজিস কারফিউ পরিস্থিতি পরিদর্শন করে বেড়াতেন।

তিনি আরও বলেন, এগুলো একটাও মিথ্যা ইতিহাস না। আমি চ্যালেঞ্জ করে বলছি, তারা যদি প্রমাণ করতে পারেন রাশেদ খান কোনো কিছু মিথ্যা বলছেন, আইন-আদালত রয়েছে। আমি যা কিছু বলি, তথ্য-যুক্তি দিয়ে বলি।

আরও পড়ুন

মুসল্লিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫০