• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:০০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত: জামায়াত আমির

৩ জুন ২০২৫ দুপুর ০২:০৭:১৮

ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায়ের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে পুনরায় কার্যক্রম চালানোর সুযোগ পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়েছে।

৩ জুন মঙ্গলবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”

সংবাদ সম্মেলনে জামায়াত আমির আরও বলেন, “জীবন বাজি রেখে যারা দেশে পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাঁদের উদ্দেশ্য ছিল ফ্যাসিজমের অবসান। আজ ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম এখনো রয়ে গেছে জাতির ঘাড়ে। এই অন্ধকার থেকে বের হতে হলে গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচন অপরিহার্য।” তাঁর দাবি, একটি ন্যায্য ও দায়বদ্ধ সরকার গঠনের জন্য এমন একটি নির্বাচন প্রয়োজন, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতেও নির্বাচনসহ জাতীয় রাজনীতিতে আমাদের দায়িত্বশীল ভূমিকা থাকবে।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের পর দীর্ঘদিন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও, সাম্প্রতিক সময়ের এক রায়ে দলটির নিবন্ধন পুনর্বহালের পথ সুগম হয়েছে। এই প্রেক্ষাপটেই দলটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২