• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:৩৯:৪২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে যৌক্তিক রোডম্যাপ খুঁজুন: মাহমুদ স্বপন

৩১ মে ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৩৭

রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে যৌক্তিক রোডম্যাপ খুঁজুন: মাহমুদ স্বপন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, নির্বাচন ডিসেম্বরে না জুনে- এই সময়সূচির বিরোধ কারও লক্ষ্য নয়। বর্তমান রাজনৈতিক অচলাবস্থার নিরসনে প্রয়োজন একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী রোডম্যাপ, যা রাষ্ট্রের মৌলিক সংস্কার, বিচারের ভিত্তিকে গতিশীল করবে এবং নির্বাচন নিশ্চিত করবে।

৩১ মে শনিবার বিকেলে রাজধানীর ফেনী সমিতি মিলনায়তনে জেএসডির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে দ্রুত জাতীয় সনদ প্রণয়ন না করলে গণঅভ্যুত্থানের স্বপ্ন হাতছাড়া হয়ে পড়বে।

এই মুহূর্তে কোনো পক্ষের একতরফা অবস্থান নয়, বরং পারস্পরিক সহযোগিতার  ভিত্তিতেই প্রজাতন্ত্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলে মত দেন তিনি।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ বলেন, এই মুহূর্তে সরকার এবং গণঅভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণি পেশা তথা সমাজ শক্তি সমূহের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, কামরুল ইসলাম অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, আবুল কালাম, আনিসা রত্না, আবদুল মুত্তালিব মাষ্টার, এম এ আউয়াল, সুমন খান, ফারহান হাবিব ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭