• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২৭:৪৩ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে জেডআরএফের দিনব্যাপী কর্মসূচি

১৮ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩৭

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে জেডআরএফের দিনব্যাপী কর্মসূচি

অনলাইন ডেস্ক: জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ১৮ জুন বৃহস্পতিবার রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৭ জুন বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে— সকালে ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল। এরপর অসহায় ও পথশিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (ফ্রি হেলথ চেক-আপ) এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।

মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে দুপুরে উপস্থিত পথশিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।

মূলত ডা. জুবাইদা রহমানের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সেবামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
১৮ জুন ২০২৬ সকাল ১১:২০:২৯









নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ
নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ
১৮ জুন ২০২৬ সকাল ০৯:৩৯:৪৩

Follow Us