• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৭:০৭ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সাহসী পদক্ষেপের আহ্বান মির্জা ফখরুলের

৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৪০:১৩

ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সাহসী পদক্ষেপের আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: সকলকে সাহসী হয়ে এবং ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩০ এপ্রিল বুধবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ বাসভবনের কাছের কালীবাড়ি বাজারে অবস্থিত শ্রী শ্রী শনিদেব মন্দিরের ফলক উন্মোচন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি তার প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করেন এবং তাদের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি হিন্দু-মুসলিম ঐক্যের গুরুত্ব তুলে ধরে জানান যে, সমাজের সব সম্প্রদায়ের মধ্যে সুমধুর সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।

আরও পড়ুন

জামায়াত সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে: রিজভী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলকে বাংলাদেশি হিসেবে একত্রিত হয়ে এবং সাহসী মনোভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য কাজ করতে আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আমরা সকলেই যদি এক হয়ে কাজ করি, তবে আমাদের এই দেশকে আরও উন্নত ও সুন্দর করতে পারব।’

এছাড়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে আস্থা রাখার অনুরোধ জানান এবং জানান যে, তিনি সম্প্রীতি রক্ষা করতে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করতে প্রস্তুত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
৩০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:৪১







আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩