• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৫:২৭ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

২২ মার্চ ২০২৫ বিকাল ০৫:৪৩:২১

আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যে গুম-খুন করেছে তার বিচারের মাধ্যমে নিষিদ্ধ চাই। সরকারকে বলতে চাই- আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

২২ মার্চ শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই- ২০১৮ সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল! ২০২৩ সালে যখন ডামি নির্বাচন হলো তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল!

আরও পড়ুন

পোষাক শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম

তিনি বলেন, যেই বাংলাদেশে এখন পর্যন্ত গুম-খুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারতবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি। সেই বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না। ৫ আগস্টই সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নাম, মার্কা, রাজনীতি এ দেশে নিষিদ্ধ হয়েছে।

এসময় ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে আর কখনো ঢুকতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৭:০৪

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৬




সাজেকে চলছে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ
সাজেকে চলছে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৫:৩৪

নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং
নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৬:৩৩