• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৬:৪৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

দেড় দশকে সবচেয়ে বেশি আক্রোশের শিকার আলেম সমাজ

২৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৪:১৭

দেড় দশকে সবচেয়ে বেশি আক্রোশের শিকার আলেম সমাজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের দেড় দশকে দেশের আলেম সমাজ ইতিহাসের সবচেয়ে বেশি অন্যায়ভাবে আক্রোশের শিকার হয়েছেন। ২৮ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙ্গতে না পারে এ জন্য ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অংশ নেন বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।

এ দিন সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারাদেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিশ ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মুহতারাম আমির, মাওলানা আব্দুল বাছিত আজাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯