• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:১৯:০৯ (01-Aug-2026)
  • - ৩৩° সে:

রাজনীতি ছাড়লেন সাবেক এমপি আবুল কাশেম

৮ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৪৩:৩২

রাজনীতি ছাড়লেন সাবেক এমপি আবুল কাশেম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় রাজনীতি থেকে আবসর নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাসেম সরকার। ৭ অক্টোবর সোমবার তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সাবেক এমপি আবুল কাসেমের স্বাক্ষরিত পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ‘বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই আমার ওপর বর্ণিত দায়িত্ব, দলের প্রেসিডিয়াম সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে ৬ অক্টোবর পদত্যাগ করেছি।’

আবুল কাসেম সরকার ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে চতুর্থ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার এলাকার বাসিন্দা।

নাটোর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান অনিক জানান, সাবেক এমপি আবুল কাসেম সরকার বয়সের কারণে রাজনীতি থেকে অবসর নিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ