• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪০:৪২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:০৬:৩৯

নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির এ কার্যক্রম শুরু হয়েছে।

দলীয় কার্যালয় থেকে আগ্রহী প্রার্থী নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলা থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আর নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

কার্যালয়ের ভেতরে ঘুরে দেখা যায়, প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা।

তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে আগে থেকেই দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

আরও পড়ুন

নির্বাচনের সময় আ. লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান

উল্লেখ্য, মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। এই তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:১৪

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০