• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:৫২:৫১ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

বাবার কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান

৬ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৫৮

বাবার কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক: রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে বাবা সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে তারা সেখানে যান।

কবর জিয়ারত শেষে কতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ও ফাতেহা পাঠ করেন। পরে মাহবুব আলী খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মরহুমের ধানমন্ডির বাসভবনে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন সাবেক নৌবাহিনী প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
১৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৯:১৩