• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৯:০৬ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল: বুদ্ধি খাটালেই ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়বে কাদের?

৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৫:৩২

আজকের রাশিফল: বুদ্ধি খাটালেই ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়বে কাদের?
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আজ, ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার। চাঁদ আজ সারাদিন মিথুন রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ সন্ধে ৭টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক কৃষ্ণা পঞ্চমী তিথি। তারপর শুরু হবে কার্তিক কৃষ্ণা ষষ্ঠী তিথি। এর পাশাপাশি আজ থাকবে শিব যোগ ও সিদ্ধি যোগের প্রভাব। জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের ভাগ্য।

1. মেষ রাশির দৈনিক রাশিফল

আজ ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়বে। বুদ্ধি খাটালে নিজের কৌশলে জটিল সমস্যার সমাধান করতে পারবেন। অফিসে বদলি বা চাকরির স্থান পরিবর্তনের যোগ রয়েছে। দাম্পত্যে মতভেদ বাড়বে। নিকট কোনও বন্ধুর স্বাস্থ্যহানি হতে পারে। গোপনে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।

আরও পড়ুন

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

2. বৃষ রাশির দৈনিক রাশিফল

আজ আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ হতে পারে। জটিল সমস্যার সমাধানে জীবন সঙ্গীর সাহায্য পেতে পারেন। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।

3. মিথুন রাশির দৈনিক রাশিফল

আরও পড়ুন

আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?

আজ উপার্জনের নতুন পথ পেতে পারেন। দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা আজ থেকে বিশেষ লাভজনক হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সমস্যা এড়াতে পারবেন। জ্ঞাতি শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।

4. কর্কট রাশির দৈনিক রাশিফল

নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। পরিকল্পনার অভাবে খরচ বাড়তে পারে। নতুন কোনও কাজ বা উদ্যোগ শুরু করতে পারেন। পারিবারিক সম্পর্ক তিক্ত হতে পারে। একাধিক উৎস থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন

আজকের রাশিফল: ব্যাতিপতের সঙ্গে বরিয়ান যোগ, সম্পত্তি বাড়ার সুযোগ কাদের সামনে?

5. সিংহ রাশির দৈনিক রাশিফল

আজ বিষয়-সম্পত্তি সংক্রান্ত সমস্যা সহজেই সমাধান করতে পারবেন। ইমারতী দ্রব্যের ব্যবসায় সুফল লাভের আশা আছে। উচ্চশিক্ষার ভালো সুযোগ পেতে পারেন। শত্রুদের আপনাকে নাকাল করার চেষ্টা আজ বিফল হবে। দীর্ঘদিনের ন্যায্য প্রাপ্তি পেতে চলেছেন।

6. কন্যা রাশির দৈনিক রাশিফল

আরও পড়ুন

আজকের রাশিফল: সিদ্ধিযোগ ও ব্যাতিপত যোগের প্রভাবে কোন রাশির ভাগ্যে কী রয়েছে?

আজ দূরে কোথাও ভ্রমণের ইঙ্গিত রয়েছে। হঠাৎ কোনও বড় সিদ্ধান্ত বদল করতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্যার সমাধান হতে পারে। পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়-ব্যয়ের নিরিখে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অযথা দুশ্চিন্তা বাড়তে পারে। জল বাহিত সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন।

7. তুলা রাশির দৈনিক রাশিফল

আজ নতুন লগ্নীর ক্ষেত্রে সতর্ক থাকুন। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। মূল্যবান বস্তু হারিয়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। দূরপাল্লার ভ্রমণের ইঙ্গিত রয়েছে। চিকিৎসা সংক্রান্ত কারণে টাকা জলের মতো খরচ হতে পারে।

আরও পড়ুন

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?

8. বৃশ্চিক রাশির দৈনিক রাশিফল

আজ অভিজ্ঞ কোনও ব্যক্তির পরামর্শ পেতে পারেন। পারিবারিক সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। পুরোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। নতুন কোনও কাজ শুরুর প্ল্যান এই মুহূর্তে স্থগিত রাখুন।

9. ধনু রাশির দৈনিক রাশিফল

ব্যবসার ক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন আজ। মনো মতো জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্যার সমাধান হতে পারে। কোনও নিকট আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। নতুন কোনও পেশায় প্রবেশ করতে পারেন।

10. মকর রাশির দৈনিক রাশিফল

চাকরিজীবীরা নতুন চাকরির অফার পেতে পারেন। আইনি সমস্যা জটিল হতে পারে। অকারণে মানসিক উদ্বেগ বাড়বে। চোখের সমস্যায় ভোগান্তির ইঙ্গিত রয়েছে। উপকারের বিনিময় সুনামহানি হওয়ার আশঙ্কা প্রবল, তাই সতর্ক থাকুন।

11. কুম্ভ রাশির দৈনিক রাশিফল

নিকট আত্মীয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। পরিকল্পনার অভাবে আপনার খরচ বাড়বে। নতুন গাড়ি কেনার সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। নিজের ভুলে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

12. মীন রাশির দৈনিক রাশিফল

হিসাব সংক্রান্ত ভুল ভ্রান্তিতে আর্থিক ক্ষতি হতে পারে। হারানো মান সম্মান আপনি ফিরে পেতে পারেন। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। কর্মসূত্রে ভ্রমণ করতে হতে পারে। ভালো বন্ধুর সাহায্য পাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
৩০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:৪১







আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩