অনলাইন ডেস্ক: ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সেবার মান বাড়াতে চালু করা হয়েছে নতুন অ্যাপস 'ভূমি দৃষ্টি'। আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভূমিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল তদারকি ব্যবস্থার উদ্বোধন করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত ড্যাশবোর্ডভিত্তিক নজরদারির মাধ্যমে প্রশাসনিক জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমিসেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তোলা সম্ভব হবে।
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আপাতত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম-এই ছয়টি জেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) অ্যাপটির কার্যক্রম শুরু করা হয়েছে। এই জেলাগুলোতে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে দেশের বাকি সব জেলাতেও এই অনলাইন উপস্থিতি ও নজরদারি কার্যক্রম সম্প্রসারিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল এই তদারকি ব্যবস্থার ফলে ভূমিসেবা প্রদানে গতি আসার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহি বহুগুণ বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের দ্রুত সেবাপ্রাপ্তি নিশ্চিত করবে।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available