• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৮:৫৯ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)

১২ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৪:২৫

আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
প্রতীকি ছবি

অনলাইন ডেস্ক: আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আজ চাঁদ বৃশ্চিক ও ধনু রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুসারে, সন্ধ্যা ৬টা ৯ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এরপর শুরু হবে চতুর্থী তিথি। পাশাপাশি আজ সুকর্ম ও ধৃতি যোগের প্রভাব থাকবে। জ্যোতিষমতে, বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর জন্য বিশেষ দিন। জেনে নেওয়া যাক মেষ থেকে মীন—১২ রাশির জাতকদের আজকের দিনটি কেমন কাটতে পারে।
 

মেষ রাশি
প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কৌশলী পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের অবসান হতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পরিচিতজনের সঙ্গে শত্রুতার কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে।
 

বৃষ রাশি
ভেবেচিন্তে সিদ্ধান্ত না নিলে সমস্যায় পড়তে পারেন। নতুন চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রেও সৌভাগ্যের দ্বার খুলতে পারে। সন্তানের বিষয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে আর্থিক সহায়তা দেওয়া থেকে বিরত থাকুন। বাড়ি নির্মাণের সুযোগ আসতে পারে। বন্ধুর সহযোগিতাও পাবেন।
 

আরও পড়ুন

আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)

মিথুন রাশি
আকস্মিক আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। বাড়ি সংস্কারের কাজে হাত দিতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির সুযোগ আসতে পারে।
 

কর্কট রাশি
শিল্পী ও কলাকুশলীদের সুনাম বাড়তে পারে। ভবিষ্যতের কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক দ্বন্দ্ব বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনা বা শারীরিক সমস্যার বিষয়ে সতর্ক থাকুন। পেটের সমস্যায় ভুগতে পারেন।
 

সিংহ রাশি
সাহায্য বা অনুদানের পেছনে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। পুরোনো কোনো অসুস্থতা থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসার খরচ বাড়তে পারে। কোনো সহৃদয় ব্যক্তির মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন।
 

আরও পড়ুন

আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)

কন্যা রাশি
যৌথ উদ্যোগ ও অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে আলোচনা এগোতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা হাতে আসতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ বাড়ার আশঙ্কা রয়েছে।
 

তুলা রাশি
কর্মসংস্থানের ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন। শত্রুপক্ষের কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। কোনো প্রলোভনে পড়ে প্রতারিত হতে পারেন। ঋণসংক্রান্ত আর্থিক জটিলতা এড়িয়ে চলুন। অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে।
 

বৃশ্চিক রাশি
প্রেমের সম্পর্কে তিক্ততা বাড়তে পারে। সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরবর্তী স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। ন্যায্য পাওনা পেতে দেরি হতে পারে। আর্থিক ও ব্যক্তিগত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
 

আরও পড়ুন

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)

ধনু রাশি
তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। নতুন ব্যবসা শুরু করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণসংক্রান্ত জটিলতা বাড়তে পারে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন।

মকর রাশি
আর্থিক বিনিয়োগের আগে সবদিক ভালোভাবে যাচাই করে নিন। নতুন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। আর্থিক স্বচ্ছলতা বাড়ার সম্ভাবনা রয়েছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। চলাফেরায় সতর্ক থাকুন।

কুম্ভ রাশি
চিকিৎসাসংক্রান্ত কারণে অর্থ ব্যয় হতে পারে। স্নায়ুজনিত সমস্যায় ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় আইনি জটিলতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে। ছোট ভাই-বোনের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন।

আরও পড়ুন

গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ, অর্ধশতাধিক গাছ থেকে সরানো হলো পেরেক

মীন রাশি
আয় বাড়ার পাশাপাশি ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ধর্মীয় কাজে অগ্রগতি হবে। সর্দি-কাশি ও শ্লেষ্মাজনিত সমস্যায় সতর্ক থাকুন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৭:২১


আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৪:২৫